বাংলাদেশ ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

‘টপ গান’-এর তৃতীয় কিস্তি নিয়ে ফিরছেন টম ক্রুজ

সংগৃহীত ছবি

ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘টপ গান’-এর তৃতীয় কিস্তি নিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। ‘টপ গান: ম্যাভরিক’-এর অভূতপূর্ব সাফল্যের পর এবার সিরিজের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক কাজ শুরু করার ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট। গত বৃহস্পতিবার লাস ভেগাসে আয়োজিত এক অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করা হয়।

সিনেমাটির প্রযোজক হিসেবে থাকছেন জেরি ব্রুকহেইমার। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, নতুন কিস্তির চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন ইহরান ক্রুগার, এরিক ওয়ারেন সিঙ্গার এবং ক্রিস্টোফার ম্যাককোয়ারি।

মাত্র ১৭০ মিলিয়ন ডলারে নির্মিত ‘টপ গান: ম্যাভরিক’ বিশ্বব্যাপী দেড় বিলিয়ন ডলারের বেশি আয় করে সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন প্রাণ ফিরিয়ে এনেছিল। সেই ধারাবাহিকতায় তৃতীয় কিস্তিকে ঘিরে এখন থেকেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

নতুন সিনেমাতেও টম ক্রুজ থাকছেন তাঁর আইকনিক চরিত্র পিট ম্যাভরিক মিচেল হিসেবে। পাশাপাশি মাইলস টেলার ও গ্লেন পাওয়েলকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবার ম্যাভরিককে একজন মেন্টর বা প্রশিক্ষকের ভূমিকায় উপস্থাপন করা হতে পারে বলেও জানা গেছে।

এছাড়া ছবির অ্যাকশন দৃশ্য নিয়েও থাকবে বিশেষ চমক। আগের মতো এবারও বাস্তব বিমান চালনার দৃশ্য ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে, যেখানে ভিজ্যুয়াল ইফেক্টের ব্যবহার সীমিত থাকবে।

উল্লেখ্য, ৩৬ বছর পর দ্বিতীয় কিস্তিতে ফিরে ‘টপ গান: ম্যাভরিক’ বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয়তা অর্জন করে। ‘টপ গান থ্রি’ প্রেক্ষাগৃহে আসতে আরও কয়েক বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

kalprakash.com/SS

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
‘টপ গান’-এর তৃতীয় কিস্তি নিয়ে ফিরছেন টম ক্রুজ
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

‘টপ গান’-এর তৃতীয় কিস্তি নিয়ে ফিরছেন টম ক্রুজ

প্রকাশিত: ০৫:১৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬