মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:০৭:৪৩
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

রাজধানীর বাইকারদের জন্য সুখবর, বাড়ছে ‘ফুয়েল পাস’ কার্যক্রম

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:৩১
শেয়ার: mail
রাজধানীর বাইকারদের জন্য সুখবর, বাড়ছে ‘ফুয়েল পাস’ কার্যক্রম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি সরবরাহব্যবস্থা আরও স্বচ্ছ ও আধুনিক করতে রাজধানী ঢাকার ফিলিং স্টেশনগুলোতে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ কার্যক্রম সম্প্রসারণ করেছে সরকার। এতে পাম্পে জ্বালানি নিতে মোটরসাইকেল চালকদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়-এর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ঢাকা জেলায় এখন থেকে ১৮টি পেট্রোল পাম্পে পাইলটিং কার্যক্রম পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে এই ব্যবস্থা দেশের অন্যান্য জেলাতেও চালু করা হবে।

এর আগে ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানায়, জ্বালানি খাতে শৃঙ্খলা আনা ও সরবরাহ ব্যবস্থাকে ডিজিটাল করার লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোড ভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করেছে। এটি প্রথমে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়।

শুরুতে রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে এই সেবা চালু থাকলেও এখন ধাপে ধাপে এর আওতা বাড়ানো হচ্ছে। সফল পাইলটিং শেষে পুরো দেশে সব ধরনের যানবাহনের জন্য এটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

রাজধানীর বাইকারদের জন্য সুখবর, বাড়ছে ‘ফুয়েল পাস’ কার্যক্রম

বিস্তারিত কমেন্টে