বাংলাদেশ ১০:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে! Logo রোড শো বিতর্কে থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা Logo কার সঙ্গে প্রেম করছেন সিডনি সুইনি? সম্পর্ক প্রকাশ্যে আনলেন অভিনেত্রী Logo শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, আতঙ্কে জনজীবন Logo সমর্থকদের ভুল ভাঙিয়ে ‘হেক্সা’ জিততে চান রাফিনিয়া Logo টানা ৩০ দিন ডাবের পানি পান করলে শরীরে যেসব পরিবর্তন দেখা দিতে পারে Logo স্মার্টফোনে থাকতে পারে ঝুঁকিপূর্ণ ৫ ধরনের অ্যাপ, এখনই ডিলিট করার পরামর্শ Logo ইউটিউবে এবার শর্টস ফিচার পুরোপুরি বন্ধ করার সুযোগ Logo ‘টপ গান’-এর তৃতীয় কিস্তি নিয়ে ফিরছেন টম ক্রুজ Logo ৮টি ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৩৬ হাজার, হলফনামায় চমক টলিউড নায়িকা সায়ন্তিকার

লিভার সুস্থ আছে কি না বুঝবেন যেভাবে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: ০৬:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৭১ বার দেখা হয়েছে

সংগৃহীত ছবি

বর্তমান অনিয়মিত জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের কারণে লিভারের সমস্যা, বিশেষ করে ফ্যাটি লিভার, এখন অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। চিকিৎসকদের মতে, শরীর কিছু সাধারণ লক্ষণের মাধ্যমে আগেই জানিয়ে দেয় লিভার ঠিকভাবে কাজ করছে কি না।

লিভারের স্বাস্থ্য বোঝার কিছু সাধারণ উপায় নিচে তুলে ধরা হলো—

নিয়মিত পেট পরিষ্কার হওয়া
প্রতিদিন নির্দিষ্ট সময়ে স্বাভাবিকভাবে পেট পরিষ্কার হওয়া এবং কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা বা অস্বস্তি না থাকা ভালো হজম ও সুস্থ লিভারের লক্ষণ।

জিভের রং ও অবস্থা
গোলাপি ও পরিষ্কার জিভ সাধারণত সুস্থতার ইঙ্গিত দেয়। জিভে অতিরিক্ত সাদা বা হলদে আস্তরণ, লাল দাগ বা ঘা থাকলে তা হজম বা লিভারের সমস্যার ইঙ্গিত হতে পারে।

প্রস্রাবের রং ও গন্ধ
স্বাভাবিকভাবে হালকা হলুদ বা স্বচ্ছ প্রস্রাব এবং তীব্র গন্ধ না থাকা লিভারের ভালো কাজের লক্ষণ। গাঢ় হলুদ রং কিছু ক্ষেত্রে শরীরের পানিশূন্যতা বা জটিলতার ইঙ্গিত দিতে পারে।

নিয়মিত খিদে পাওয়া
প্রতিদিন নির্দিষ্ট সময়ে খিদে পাওয়া এবং খাওয়ার পর অতিরিক্ত ভারী লাগা বা বমিভাব না থাকা ভালো হজম ব্যবস্থার লক্ষণ।

খাওয়ার পর শক্তি অনুভব করা
খাবারের পর ক্লান্ত না হয়ে শরীরে শক্তি অনুভব করা নির্দেশ করে যে বিপাকক্রিয়া বা মেটাবলিজম ঠিকভাবে কাজ করছে।

মুখের দুর্গন্ধ না থাকা ও ওজন স্থিতিশীল থাকা
মুখে স্থায়ী দুর্গন্ধ না থাকা এবং হঠাৎ ওজন কমে বা বেড়ে না যাওয়া লিভার ও হজমতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতার ইঙ্গিত দেয়।

সব মিলিয়ে, শরীর নিজেই অনেক সময় ভেতরের অবস্থার সংকেত দেয়। তবে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে!

লিভার সুস্থ আছে কি না বুঝবেন যেভাবে

প্রকাশিত: ০৬:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬