বাংলাদেশ ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

চোটে ছিটকে পড়া পারভেজ হোসেন ইমনের বদলি হিসেবে লাহোর কালান্দার্সে চারিথ আসালাঙ্কা

পারভেজ হোসেন ইমনের (বাঁয়ে) জায়গায় লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন চারিথ আসালাঙ্কা। ছবি: ফেসবুক

কাঁধের চোটে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে পড়া বাংলাদেশের ব্যাটার পারভেজ হোসেন ইমনের বদলি হিসেবে শ্রীলঙ্কার ব্যাটার চারিথ আসালাঙ্কাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। বিষয়টি নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি।

চলমান পাকিস্তান সুপার লিগ-এ গত ৩ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় সতীর্থ আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে ডান কাঁধে আঘাত পান পারভেজ হোসেন ইমন। পরে মাঠ ছাড়তে হয় তাকে।

পরবর্তীতে এমআরআই স্ক্যানে জানা যায়, তার কাঁধের লিগামেন্ট ছিঁড়ে গেছে। চিকিৎসকেরা কয়েক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

এবারের আসর দিয়ে পিএসএলে অভিষেক হয়েছিল ইমনের। প্রথম দুই ম্যাচে তিনি রান না পেলেও তৃতীয় ম্যাচে চোটের আগে ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন।

তার পরিবর্তে দলে নেওয়া চারিথ আসালাঙ্কা এবারই প্রথমবার পিএসএলে খেলতে যাচ্ছেন। এর আগে তিনি বিদেশি লিগ হিসেবে শুধু আরব আমিরাতের আইএলটি২০ লিগে অংশ নিয়েছেন।

লাহোর কালান্দার্সের পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। পাঁচ ম্যাচে দুই জয়ে বর্তমানে পয়েন্ট তালিকার ছয় নম্বরে রয়েছে দলটি।

kalprakash.com/SS

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
চোটে ছিটকে পড়া পারভেজ হোসেন ইমনের বদলি হিসেবে লাহোর কালান্দার্সে চারিথ আসালাঙ্কা
জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

চোটে ছিটকে পড়া পারভেজ হোসেন ইমনের বদলি হিসেবে লাহোর কালান্দার্সে চারিথ আসালাঙ্কা

প্রকাশিত: ১২:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬