রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:০০:৫৯
শিরোনাম
● হুথির দাবির পর সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ● আজ মন্ত্রিসভায় উঠছে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব ● রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ● সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী ● ক্ষেতলালে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত না থাকারও অভিযোগ ● নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার ● ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ ● নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার ● ‘সব ধরনের সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার’ ● মা ইলিশ রক্ষায় কঠোর কোস্ট গার্ড ● হুথির দাবির পর সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ● আজ মন্ত্রিসভায় উঠছে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব ● রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ● সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী ● ক্ষেতলালে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত না থাকারও অভিযোগ ● নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার ● ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ ● নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার ● ‘সব ধরনের সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার’ ● মা ইলিশ রক্ষায় কঠোর কোস্ট গার্ড

আল্লাহর জিকিরকারীদের মর্যাদা ও ফেরেশতাদের উপস্থিতি নিয়ে হাদিসে বিশেষ বর্ণনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:১৮
শেয়ার: mail
আল্লাহর জিকিরকারীদের মর্যাদা ও ফেরেশতাদের উপস্থিতি নিয়ে হাদিসে বিশেষ বর্ণনা

আবু হুরায়রা (রা.)-বর্ণিত এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহর কিছু ফেরেশতা রয়েছে যারা পৃথিবীতে ঘুরে ঘুরে জিকিরকারীদের খোঁজ করেন। তারা যখন কোনো সম্প্রদায়কে আল্লাহর জিকিরে মগ্ন অবস্থায় পান, তখন একে অপরকে আহ্বান করে সেখানে সমবেত হন এবং তাদের ডানার মাধ্যমে সেই মজলিসকে আসমান পর্যন্ত ঘিরে ফেলেন।

হাদিস অনুযায়ী, ফেরেশতারা আল্লাহর কাছে জিকিরকারীদের অবস্থা বর্ণনা করলে আল্লাহ তায়ালা তাদের সম্পর্কে জানতে চান, যদিও তিনি সবকিছুই জানেন। ফেরেশতারা জানান, তারা আল্লাহর প্রশংসা, তাসবিহ ও তাকবির পাঠ করছে। এরপর আল্লাহ জিজ্ঞাসা করেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন, না। আল্লাহ বলেন, যদি তারা আমাকে দেখত তাহলে তাদের ইবাদত আরও বেশি হতো।

এরপর জান্নাত ও জাহান্নাম সম্পর্কে প্রশ্ন করা হলে ফেরেশতারা জানান, তারা তা দেখেনি। তখন আল্লাহ বলেন, যদি তারা তা দেখত তাহলে জান্নাতের প্রতি তাদের আগ্রহ আরও বাড়ত এবং জাহান্নাম থেকে আরও বেশি দূরে থাকত।

হাদিসে আরও বলা হয়, আল্লাহ শেষ পর্যন্ত বলেন, আমি তাদের ক্ষমা করে দিলাম। তখন এক ফেরেশতা জানায়, তাদের মধ্যে এমন একজনও রয়েছে যে মূলত সেই উদ্দেশ্যে সেখানে আসেনি। এর জবাবে বলা হয়, এটি এমন একটি মজলিস যেখানে অংশগ্রহণকারীরা একে অপরের কারণে বঞ্চিত হয় না।

হাদিসের শিক্ষা অনুযায়ী, জিকিরের মজলিস অত্যন্ত মর্যাদাপূর্ণ, যেখানে আল্লাহর রহমত নাজিল হয় এবং ফেরেশতারা উপস্থিত থাকেন। জান্নাতের আশা ও জাহান্নামের ভয় একজন মুমিনের ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া নেককার মানুষের সঙ্গের বরকতে অনিচ্ছাকৃতভাবে উপস্থিত ব্যক্তিও আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত হতে পারে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: জিকির ফেরেশতা

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

আল্লাহর জিকিরকারীদের মর্যাদা ও ফেরেশতাদের উপস্থিতি নিয়ে হাদিসে বিশেষ বর্ণনা

বিস্তারিত কমেন্টে