বাংলাদেশ ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ Logo অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন Logo নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নিজেই ভুগছেন নিরাপত্তাহীনতায় Logo বুড়িগঙ্গা ও তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা রক্ষা সম্ভব নয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বাধীনতা দিবস উপলক্ষে আরসিবি’র কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে সামাজিক সংগঠন রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ (আরসিবি) আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বই, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ প্রতিযোগিতায় মোট ৯ জন শিক্ষার্থী বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

বিজয়ী শিক্ষার্থীরা হলো: মিমি আক্তার, মোছা. বর্ষা আক্তার, আতিয়া সরকার মনি, রামিসা নওশিন, মোছা. রোকাইয়া, কাওসারুন্নেছা রিফা, মোন্তাকিমা আক্তার খাদিজা, আহসান হাবিব আতিক ও মুশরাফি আক্তার মাহি।

এ সময় উপস্থিত ছিলেন রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ (আরসিবি)-এর উপদেষ্টা সরকার মাজহারুল মান্নান, সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মুহা. একরামুল হক, উপদেষ্টা হুমায়ুন কবির, আরসিবির উপদেষ্টা ও সাংবাদিক সুদীপ্ত শামীম, সভাপতি হাবিবুল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আল মুহিত, প্রচার সম্পাদক মাহদী আল মিম, কোষাধ্যক্ষ আতিকুর রহমান এবং সদস্য মো. সৌরভ মিয়া।

আরসিবির প্রধান উপদেষ্টা সরকার মাজহারুল মান্নান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কার্যক্রম পরিচালনা করা হবে।

সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মুহা. একরামুল হক বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে কুইজ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরসিবির সভাপতি হাবিবুল্লাহ সরকার বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, জ্ঞানচর্চা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা সম্ভব। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

স্বাধীনতা দিবস উপলক্ষে আরসিবি’র কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৭:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬