রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:২৮:১৭
শিরোনাম
● অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ২৫ অক্টোবর ● তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ● রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ● কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত বেড়ে ১৯, গ্রেপ্তার ১২ ● মাদকবিরোধী অভিযানে আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবি প্রধান ● দুর্গাপূজায় উস্কানি-গুজব প্রতিরোধে ‘সোস্যাল মিডিয়ায় ২৪ ঘণ্টা নজরদারী’ এসআরবির ● ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে ● জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত ● রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন ● ফেসবুকে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ, পাবেন না যাঁরা ● অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ২৫ অক্টোবর ● তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ● রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ● কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত বেড়ে ১৯, গ্রেপ্তার ১২ ● মাদকবিরোধী অভিযানে আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবি প্রধান ● দুর্গাপূজায় উস্কানি-গুজব প্রতিরোধে ‘সোস্যাল মিডিয়ায় ২৪ ঘণ্টা নজরদারী’ এসআরবির ● ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে ● জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত ● রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন ● ফেসবুকে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ, পাবেন না যাঁরা

চিতলমারীতে প্রধান শিক্ষক নির্মল কুমার সিকদারের আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৬:৩৬
শেয়ার: mail
চিতলমারীতে প্রধান শিক্ষক নির্মল কুমার সিকদারের আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে বিদায় নিলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার পুরাতন কালশিরা গ্রামের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার সিকদার। তাঁর বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান পরিণত হয় এক আবেগঘন ও হৃদয়স্পর্শী মুহূর্তে, যেখানে শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্মৃতিচারণে আপ্লুত হন।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজনকৃত অনুষ্ঠানের সূচনা হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিদাস ঘরামীর স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি বক্তব্যে নির্মল কুমার সিকদারের শিক্ষাক্ষেত্রে অবদান, নিষ্ঠা ও মানবিক নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।

পরবর্তীতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ফুল দিয়ে প্রিয় শিক্ষাগুরুকে বিদায় জানান। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আড়ুয়াবর্ণী আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সোয়েব হোসেন গাজী, চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ। শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন আজিজ শেখ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন দশম শ্রেণির ছাত্রী আমেনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ধলা, বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু সাঈদ, খলিলুর রহমান, জিন্নাত আলী শেখ, সাবেক উপজেলা শ্রমিকদল সভাপতি টিপু সিকদার, গণঅধিকার পরিষদের জেলা নারী বিষয়ক সম্পাদিকা জিনিয়া আক্তার চায়না, উপজেলা ছাত্র গণঅধিকার পরিষদের সভাপতি আলী আকবার জিসানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গোলাম ফারুক বুলু। বক্তারা বক্তব্যে নির্মল কুমার সিকদারের সততা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসার নানা স্মৃতি তুলে ধরেন। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষায় গড়ে তোলার পাশাপাশি তিনি মানবিক মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে উল্লেখ করা হয়।

বিদায়ের সময় সহকর্মী ও শিক্ষার্থীদের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল কৃতজ্ঞতার ভাষা। অনেকেই আবেগাপ্লুত হয়ে বলেন, “নির্মল কুমার সিকদারের মতো একজন আদর্শ শিক্ষকের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর অবদান বিদ্যালয় ও এলাকার মানুষের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।”

চোখের জলে, কৃতজ্ঞতার ফুলে ও ভালোবাসার বন্ধনে এক অনন্য পরিবেশে শেষ হয় এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

চিতলমারীতে প্রধান শিক্ষক নির্মল কুমার সিকদারের আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে