রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:০২:২৮
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের তিন দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৯:৪৪
শেয়ার: mail
তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের তিন দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তেজগাঁও কলেজ শাখার আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী প্রকাশনা উৎসব ২০২৬।

সোমবার (১৩ এপ্রিল) থেকে তেজগাঁও কলেজ প্রফেশনাল ভবনের বিপরীতে এ উৎসব শুরু হয়েছে, যা চলবে টানা তিন দিন।

উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী এবং ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি হাফেজ আবু তাহের।

এছাড়াও উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আলম ইব্রাহিম সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। কলেজের শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশগ্রহণ করেন।

প্রকাশনা উৎসব উপলক্ষে ক্যাম্পাসে ইসলামী বই, পুস্তিকা, সাময়িকী ও গবেষণাপত্র সম্বলিত স্টল বসানো হয়েছে। শিক্ষার্থীরা প্রকাশনা স্টল ঘুরে দেখছেন এবং ইসলামী চিন্তা-চেতনা ও সাহিত্যচর্চার সঙ্গে নিজেদের পরিচিত করার সুযোগ পাচ্ছেন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে ইসলামী সাহিত্য ও গবেষণার প্রসার ঘটানো এবং প্রকাশনা চর্চাকে উৎসাহিত করাই এ উৎসবের মূল লক্ষ্য।

আগামী ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিভিন্ন সময় প্রকাশনা বিক্রি, পাঠচক্র ও আলোচনা সভার আয়োজন থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের তিন দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু

বিস্তারিত কমেন্টে