বাংলাদেশ ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ Logo অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন Logo নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নিজেই ভুগছেন নিরাপত্তাহীনতায় Logo বুড়িগঙ্গা ও তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা রক্ষা সম্ভব নয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুন্দরগঞ্জে হাইস্কুলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যানারে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শিববাড়ি মোড় পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

সুন্দরগঞ্জ-টু-রংপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধনে ওই স্কুলের প্রায় ৭০০ শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও এলাকার সচেতন মহল অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মো. সামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামের আমীর মো. শফিকুল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গাফফার মোল্লা, স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কাশেম, শিক্ষক ইনজামুন আজম, শিক্ষার্থী আলফি আক্তার, আমানুল্লাহ আমান ও ফারহান সাদিক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় সড়কপথ ও রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেয় বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুল। মেলায় অংশগ্রহণ করে সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

মেলা চলাকালে বামনডাঙ্গা শিশু নিকেতনের কয়েকজন নারী শিক্ষার্থীর কাছে সরকারি বালক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ফোন নম্বর ও ফেসবুক আইডি চান বলে অভিযোগ পাওয়া যায়। শিক্ষার্থীরা তা দিতে অস্বীকৃতি জানালে সমাপনী অনুষ্ঠান শেষে ফেরার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় আলফি আক্তারসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন। একই সময়ে মেলায় প্রদর্শিত উপকরণও ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় মেলার প্রায় ২০০ গজ পশ্চিমে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ পুকুরসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

সুন্দরগঞ্জে হাইস্কুলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশিত: ১০:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬