বাংলাদেশ ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ Logo অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন Logo নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নিজেই ভুগছেন নিরাপত্তাহীনতায় Logo বুড়িগঙ্গা ও তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা রক্ষা সম্ভব নয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেবিদ্বারে মাদ্রাসার দেয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে একটি মাদ্রাসার পুরোনো দেয়াল ভাঙার কাজ করতে গিয়ে দেয়ালচাপায় মো. সিফাত নামে ৭ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পৌর ছোটআলমপুর ব্রয়লার সংলগ্ন কাশিফুল উলুম মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত উপজেলার বড়শালঘর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মাসুম আহমেদের ছেলে। সে ওই মাদ্রাসারই ছাত্র ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিফুল উলুম মাদ্রাসার ভেতরে একটি পুরোনো দেয়াল অপসারণের কাজ চলছিল।

অভিযোগ উঠেছে, মাদ্রাসা কর্তৃপক্ষ পেশাদার শ্রমিক নিয়োগ না করে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে এই ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছিল। কাজ চলাকালীন দেয়ালের একটি বড় অংশ আচমকা সিফাতের গায়ের ওপর ধসে পড়ে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মাদ্রাসা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে এমন ভারী ও ঝুঁকিপূর্ণ কাজ করানোর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দেবিদ্বার থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়েছেন এবং লাশ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

দেবিদ্বারে মাদ্রাসার দেয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১০:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬