বাংলাদেশ ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

ইরানে ধ্বংসস্তূপ থেকে ৯৬০ জনকে জীবিত উদ্ধার

ছবি: প্রেস টিভি

ইরানে চলমান সংঘাতে ব্যাপক মানবিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির মধ্যে ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৯৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি।

সোমবার (১৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে মোট ১ হাজার ৭১১টি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সংঘাত শুরুর পর থেকে দেশজুড়ে প্রায় ১ লাখ ২৫ হাজার ৬৩০টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ আবাসিক ভবন এবং প্রায় ২৪ হাজার বাণিজ্যিক স্থাপনা রয়েছে। অনেক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আবার অনেকগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।

সংস্থাটি আরও জানায়, হামলায় ক্ষতিগ্রস্ত চিকিৎসা অবকাঠামোর মধ্যে রয়েছে হাসপাতাল, ফার্মেসি, ল্যাবরেটরি ও জরুরি সেবা কেন্দ্রসহ মোট ৩৩৯টি চিকিৎসাকেন্দ্র। এর মধ্যে কিছু সাময়িকভাবে বন্ধ থাকলেও অনেকগুলো পুনরায় চালু করা হয়েছে।

ইরানের জরুরি সেবার প্রধান মাজিদ মিয়াদফার জানান, সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২৫৮ জন নারী এবং ২২১ জন ১৮ বছরের নিচে শিশু নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী ১৮ শিশুও রয়েছে।

সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং বিভিন্ন পক্ষ পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

kalprakash.com/SS

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
ইরানে ধ্বংসস্তূপ থেকে ৯৬০ জনকে জীবিত উদ্ধার
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

ইরানে ধ্বংসস্তূপ থেকে ৯৬০ জনকে জীবিত উদ্ধার

প্রকাশিত: ০৬:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬