বাংলাদেশ ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

ফুল ভাসিয়ে বর্ষবরণ, রাঙামাটিতে বিজুর আনন্দ

সংগৃহীত ছবি

পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফুল বিজু উপলক্ষে রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে নতুন বছরকে বরণ করেছেন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ।

রোববার (১২ এপ্রিল) সকাল থেকেই কাপ্তাই হ্রদের তীরে নানা আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর শত শত নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে হাতে বুনো ফুল নিয়ে জলাশয়ে ফুল ভাসান। তারা গঙ্গা দেবীর উদ্দেশ্যে এই ফুল অর্পণ করেন।

চাকমা সম্প্রদায়ের কাছে এটি ফুল বিজু, ত্রিপুরাদের কাছে হারিবসু এবং মারমা সম্প্রদায়ের কাছে সূচিকাজ নামে পরিচিত। পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীই এই দিনে ফুল ভাসিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।

রাঙামাটি শহরের কেরানী পাহাড়, রাজবন বিহার ঘাট ও গর্জনতলী মধ্যদ্বীপসহ বিভিন্ন স্থানে ভোর থেকে এই আয়োজন শুরু হয়। অংশগ্রহণকারীরা পরিবার, সমাজ ও বিশ্বের শান্তি, সুখ এবং সমৃদ্ধি কামনা করেন।

উৎসবে অংশ নেওয়া স্থানীয়রা জানান, পুরোনো বছরের দুঃখ-কষ্ট ভুলে নতুন বছরকে আনন্দের সঙ্গে শুরু করতেই এই আয়োজন করা হয়।

উল্লেখ্য, ১২ এপ্রিল ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হওয়া বর্ষবরণ উৎসব ১৬ ও ১৭ এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসবের মাধ্যমে শেষ হবে।

kalprakash.com/SS
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
ফুল ভাসিয়ে বর্ষবরণ, রাঙামাটিতে বিজুর আনন্দ
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

ফুল ভাসিয়ে বর্ষবরণ, রাঙামাটিতে বিজুর আনন্দ

প্রকাশিত: ০২:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬