বাংলাদেশ ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে কথা বলছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবারের এসএসসি ও সমমানের সকল পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। পরীক্ষার সময় কক্ষে সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে ক্যামেরা অফ রাখলে ব্যবস্থা নেয়া হবে।

আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টা থেকে শুরু হওয় এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে রাজশাহী শিক্ষাবোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা নেই তাদের দ্রুত সময়ে কিনে নিতে হবে৷ প্রয়োজনে সরকার অর্থ বরাদ্দ দেবে।

এহছানুল হক মিলন আরও বলেন, পরীক্ষা কেন্দ্রে যেই অনিয়ম করুক, কেন্দ্র সচিবকে জবাবদিহির আওতায় নিয়ে আসা হবে।

শিক্ষামন্ত্রী দুর্নীতিগ্রস্থ শিক্ষকদের সমালোচনা করে বলেন, শিক্ষকরা স্কুল-কলেজের শ্রেণি কক্ষ ছেড়ে টাকা কামানোর ধান্ধায় বোর্ডে আসার জন্য মুখিয়ে থাকে। এ ধরনের মানসিকতা পরিবর্তন করতে হবে অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে।

যেসব স্কুলে-কলেজে একজনও পাস করবে না, এসময় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষামন্ত্রী।

এছাড়া কিছু কিছু স্কুলে মাত্র দুই-চার জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, এত কম সংখ্যক শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান চালানো হবে না বলেও জানান তিনি।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০২:৫৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬