সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৪০:৫৮
শিরোনাম
● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো মানুষ হওয়া: মন্ত্রী রবিউল ● রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, শতাধিক কোয়ারেন্টাইনে, ৫ হাসপাতাল বন্ধ ● হুমকির মুখে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো মানুষ হওয়া: মন্ত্রী রবিউল ● রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, শতাধিক কোয়ারেন্টাইনে, ৫ হাসপাতাল বন্ধ ● হুমকির মুখে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র

মহাখালীতে ভোররাতে নাটকীয় অভিযান: ছিনতাই চক্রের তিন সদস্য হাতেনাতে আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১২:০৯
শেয়ার: mail
মহাখালীতে ভোররাতে নাটকীয় অভিযান: ছিনতাই চক্রের তিন সদস্য হাতেনাতে আটক

রাজধানীর মহাখালী এলাকায় ভোররাতে চাঞ্চল্যকর অভিযান চালিয়ে ছিনতাই করা অটোরিকশাসহ সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করেছে টহলরত আনসার সদস্যরা।

শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।

আটকরা হলেন মো. রিয়াজুল ইসলাম (২৭), মো. রাজু মিয়া (২০) এবং মো. রাজন মিয়া (৩০)। তাদের কাছ থেকে একটি অটোরিকশা, দুটি ছুরি এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল আনসার ক্যাম্পের সদস্যরা টহল ডিউটির সময় এক ব্যক্তির চিৎকার শুনতে পান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান এক ব্যক্তির মুখ বাঁধা অবস্থায় রয়েছে।

প্রাথমিক তথ্যে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র অটোরিকশা ছিনতাই করে চালক ও যাত্রী সেজে পালানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় আনসার সদস্যরা দ্রুত ধাওয়া দিয়ে তাদের আটক করেন।

পরে উদ্ধার করা অটোরিকশাটি মালিকের কাছে হস্তান্তর করা হয় এবং আটক তিনজনকে তেজগাঁও থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগসমূহ: ছিনতাই

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

মহাখালীতে ভোররাতে নাটকীয় অভিযান: ছিনতাই চক্রের তিন সদস্য হাতেনাতে আটক

বিস্তারিত কমেন্টে