বাংলাদেশ ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

স্কুলে বারবার ফেল, তবুও আজ বলিউডের শীর্ষে: অক্ষয় কুমারের অনুপ্রেরণার গল্প

বলিউড তারকা অক্ষয় কুমার নিজের জীবনের গল্প খোলামেলা ভাবে বলতে পছন্দ করেন। সম্প্রতি একটি রিয়েলিটি শোতে তিনি শোনালেন স্কুলজীবনের এমন এক অভিজ্ঞতা, যা শুনে অনেকেই অবাক হয়েছেন।

জনপ্রিয় রিয়েলিটি শো হুইল অব ফরচুন সঞ্চালনা করতে গিয়ে অক্ষয় হঠাৎ শৈশবের স্মৃতিতে ফিরে যান। সেখানে দর্শকসারিতে বসা তার ছোটবেলার বন্ধু জিনেশকে পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি জানান, কিন্ডারগার্টেন থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ার সময় তারা দুজনই তিনবার করে ফেল করেছিলেন।

মজার ভঙ্গিতে অক্ষয় বলেন, তারা দুজনই ছিলেন ক্লাসের পেছনের সারির ছাত্র। পড়াশোনার চেয়ে আড্ডা আর দুষ্টুমিতেই বেশি সময় কেটেছে। বন্ধুকে মজা করে তিনি বলেন, তুমি কেন ফেল করলে? আমার সঙ্গে সময় কাটানোর কারণেই! এই মন্তব্যে পুরো স্টুডিওজুড়ে হাসির রোল পড়ে যায়।

তবে সেই ব্যর্থতা তাকে থামিয়ে রাখতে পারেনি। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস আর অধ্যবসায়ের মাধ্যমে তিনি আজ বলিউডের অন্যতম সফল অভিনেতা হয়ে উঠেছেন।

বর্তমানে কাজের ব্যস্ত সময় পার করছেন অক্ষয় কুমার। পরিচালক প্রিয়দর্শনের নতুন ছবি ভূত বাংলা মুক্তির অপেক্ষায় রয়েছে। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, টাবু, পরেশ রাওয়াল ও রাজপাল যাদব।

শুরুতে ছবিটি ১৫ মে মুক্তির কথা থাকলেও বক্স অফিস প্রতিযোগিতার কারণে নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল।

স্কুলজীবনে বারবার ফেল করা সেই ছেলেই আজ কোটি ভক্তের প্রিয় তারকা। অক্ষয় কুমারের এই গল্প প্রমাণ করে—ব্যর্থতা কখনোই শেষ নয়, বরং নতুন শুরু হতে পারে।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

স্কুলে বারবার ফেল, তবুও আজ বলিউডের শীর্ষে: অক্ষয় কুমারের অনুপ্রেরণার গল্প

প্রকাশিত: ১১:৩০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬