বাংলাদেশ ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

বিল উত্থাপনে থতমত প্রতিমন্ত্রী নুর, স্পিকার বললেন ‘আবার বলুন’

কয়েকবার চেষ্টার পর সংসদে বিল উত্থাপন করতে সক্ষম হন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি সংগৃহীত

জাতীয় সংসদে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল ২০২৬ উত্থাপনকালে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর কিছুক্ষণ জটিলতায় পড়েন। বিলটি সঠিকভাবে পড়ার চেষ্টা করতে গিয়ে তিনি কয়েকবার থমকে যান।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিমন্ত্রীর কাছে সঠিকভাবে বিল উত্থাপনের জন্য কয়েকবার বলেছিলেন, ‘আবার বলুন’। প্রতিমন্ত্রী বারবার চেষ্টা করার পর অবশেষে সংসদে বিলটি উত্থাপিত আকারে বিবেচনার জন্য পাস করা হয়।

এই ঘটনা ১২তম দিনের সংসদ অধিবেশনের সময়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঘটে। প্রতিমন্ত্রী নুর বলেন, ‘আমি মোহাম্মদ নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল-২০২৬ উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনা করা হোক।’

কয়েকবার পুনরায় পড়ার পর স্পিকার বলেন, ‘আবার বলুন—অবিলম্বে বিবেচনার জন্য’। এর পর প্রতিমন্ত্রী আবার বিলটি ঘোষণা করেন এবং সংসদে তা অনুমোদিত হয়।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

বিল উত্থাপনে থতমত প্রতিমন্ত্রী নুর, স্পিকার বললেন ‘আবার বলুন’

প্রকাশিত: ১২:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬