বাংলাদেশ ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

মা হারালেন জেরিন খান, শোকে ভেঙে পড়েছেন অভিনেত্রী

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী জেরিন খান-এর মা পরভীন খান আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (৮ এপ্রিল) সকালে ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মায়ের মৃত্যুর খবর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন জেরিন খান। জানা গেছে, সকাল ১০টায় মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে জানাজা শেষে ভারসোভা মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে অভিনেত্রী একাধিকবার জানিয়েছিলেন, তার মা প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন এবং তাঁর যত্ন নেওয়ার জন্য কাজ থেকেও বিরতি নিতে হয়েছিল তাকে। মায়ের প্রতি নিজের গভীর নির্ভরতার কথাও প্রকাশ করেছিলেন তিনি।

কিছুদিন আগেই মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন জেরিন। তবে শেষ পর্যন্ত সেই লড়াইয়ে হার মানলেন তার মা, আর এতে গভীর শোকে ভেঙে পড়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, সালমান খান-এর হাত ধরে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন জেরিন খান। ক্যারিয়ারে খুব বেশি সফলতা না পেলেও ব্যক্তিগত জীবন ও সংগ্রামের গল্পে আলোচনায় ছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ছোটবেলায় তার বাবা পরিবার ছেড়ে চলে গেলে মা ও বোনকে নিয়ে কঠিন সময় পার করতে হয়। সংসারের দায়িত্ব নিতে প্রথম জীবনে কল সেন্টারে কাজ করেন তিনি। পরে পরিবারকে ভালো জীবন দেওয়ার লক্ষ্যেই অভিনয়ে পথচলা শুরু করেন।

kalprakash.com/SS

বুধবার, ৮ এপ্রিল ২০২৬
মা হারালেন জেরিন খান, শোকে ভেঙে পড়েছেন অভিনেত্রী
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

মা হারালেন জেরিন খান, শোকে ভেঙে পড়েছেন অভিনেত্রী

প্রকাশিত: ০৪:২৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬