বাংলাদেশ ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

রাজশাহীতে মাদকদ্রব্যসহ আটক ৪

রাজশাহী মহানগরীতে থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা, ১৭ পিস ইয়াবা এবং ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

নগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। অভিযানে মাদক বিক্রির নগদ ২ হাজার ৩০০ টাকাও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৫ এপ্রিল রাত আনুমানিক পৌনে ১২টার দিকে কর্ণহার থানার কবিরাজপাড়া এলাকা থেকে মোংলা (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এরপর সোমবার রাত ১০টার দিকে পবা থানার শুভিপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে বেলায়েত আলী (৬০) নামে আরও একজনকে আটক করা হয়। একই দিন দুপুরে মতিহার থানার সাতবাড়িয়া মিজানের মোড় এলাকা থেকে কমেলা বেগম (৫২) এবং সন্ধ্যায় খোঁজাপুর গ্রাম থেকে রোকন আলী (২০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কমেলা বেগমের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় আগের ৯টি মাদক মামলা চলমান রয়েছে। অভিযানে তাদের দেহ তল্লাশি করে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত চার মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

রাজশাহীতে মাদকদ্রব্যসহ আটক ৪

প্রকাশিত: ০২:৩০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬