জাতীয় সংসদে রোববার (৫ এপ্রিল) সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬ পাস হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী বিলটি সংসদে উত্থাপন করেন এবং পরবর্তীতে তা অনুমোদিত হয়।
নতুন বিধি অনুযায়ী, সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর। সিভিল সার্ভিসের বাইরে থাকা অন্যান্য সরকারি চাকরিতেও প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর থাকবে।
এছাড়া, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ এবং স্বশাসিত সংস্থাগুলোর চাকরিতেও প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীর চাকরিতে বিদ্যমান বয়স সীমা স্বতঃসিদ্ধ নিয়ম অনুযায়ী বহাল থাকবে।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 
























