মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:০২:১৫
শিরোনাম
একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ

চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮:৩০
শেয়ার: mail
চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে আজ শনিবার (১৩ জুন) চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে অংশ নিতে ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা Shafiqur Rahman। আয়োজকদের দাবি, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেবেন।

বিকেলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। এছাড়া প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন Oli Ahmad, Nahid Islam, Mamunul Haque, Sakhawat Hossain, Mostafizur Rahman Iran, Rashed Pradhan, Musa Bin Izhar, AKM Anwarul Islam Chan এবং Asaduzzaman Fuadসহ জোটের কেন্দ্রীয় নেতারা।

জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হবে।

সমাবেশকে ঘিরে লালদিঘী ময়দানে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক দিন ধরে বিভাগজুড়ে গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাবেশ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জনগণের ন্যায্য অধিকার ও বিভিন্ন যৌক্তিক দাবি তুলে ধরতেই এই আয়োজন।

সমাবেশের লক্ষ্য সম্পর্কে মুহাম্মদ শাহজাহান বলেন, এটি কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং সাধারণ মানুষের অধিকার, সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবিকে সামনে আনার একটি গণমঞ্চ। তিনি আশা প্রকাশ করেন, চট্টগ্রামের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হবে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৩ জুন ২০২৬ | Globe kalprakash.com

চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

বিস্তারিত কমেন্টে