বাংলাদেশ ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

জনস্বার্থে ৩ এএসপি বদলি, র‍্যাবে দুজন; আলাদা প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপারও স্থানান্তর

জনস্বার্থে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের বর্তমান কর্মস্থল থেকে নতুন পদে পদায়ন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের নামের পাশে উল্লিখিত পদ ও কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুজ্জামানকে র‍্যাবে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একইভাবে জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসানকেও র‍্যাবে বদলি করা হয়েছে।

এ ছাড়া টিডিএস-এর সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ১৯ এপ্রিল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকিলা ইয়াসমিন সূচনাকে পুলিশের এন্টি টেররিজম ইউনিটে বদলি করা হয়েছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

জনস্বার্থে ৩ এএসপি বদলি, র‍্যাবে দুজন; আলাদা প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপারও স্থানান্তর

প্রকাশিত: ০৪:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬