বাংলাদেশ ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

রাসিকে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা জোরদারে সভা

রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে ওয়ার্ড সচিবদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা।

সভায় আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরজুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে কোথায় কোথায় গাছ লাগানো হবে তা নির্ধারণ এবং প্রয়োজনীয় গাছের তালিকা প্রস্তুত করতে সচিবদের নির্দেশনা দেওয়া হয়।

এ সময় বিভিন্ন ওয়ার্ডের সচিবরা তাদের এলাকার রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, মশা নিয়ন্ত্রণ, সড়ক আলোকায়ন ও বৃক্ষরোপণ সংক্রান্ত নানা তথ্য ও সমস্যা তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, ভারপ্রাপ্ত উপ-সচিব তৈমুর হোসেন, পরিবেশ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ আদনানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

রাসিকে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা জোরদারে সভা

প্রকাশিত: ১১:০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬