বাংলাদেশ ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রবেশমুখেই অবৈধ দোকানপাট, তেজগাঁও কলেজ গেট এখন যেন অঘোষিত শপিংমল

রাজধানীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তেজগাঁও কলেজ-এর প্রধান ফটক এখন যেন অঘোষিত শপিংমলে পরিণত হয়েছে। যেখানে থাকার কথা ছিল শিক্ষার্থীদের অবাধ চলাচল ও নিরাপদ পরিবেশ, সেখানে গড়ে উঠেছে সারি সারি অস্থায়ী দোকান, ভ্রাম্যমাণ ব্যবসা ও ফুটপাত দখলের চিত্র। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, কলেজ গেটের দুই পাশজুড়ে বিভিন্ন ধরনের দোকান বসানো হয়েছে। কাপড়, খাবার, মোবাইল এক্সেসরিজসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যের জমজমাট বেচাকেনা চলছে। এমনকি কিছু দোকান কলেজ গেটের অংশ দখল করেই পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের উপস্থিতিতেই এসব কার্যক্রম চলতে দেখা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাস শুরু ও ছুটির সময় সবচেয়ে বেশি দুর্ভোগ তৈরি হয়। অতিরিক্ত ভিড়ের কারণে সময়মতো ক্লাসে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। অনেক সময় ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খল পরিস্থিতিরও সৃষ্টি হয়।

একাধিক শিক্ষার্থী বলেন, কলেজে প্রবেশ করতে গিয়ে মনে হয় যেন কোনো বাজারে ঢুকছি। পড়াশোনার পরিবেশ তো নেইই, স্বাভাবিকভাবে হাঁটাচলাও করা যায় না।

নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, অতিরিক্ত ভিড়ের সুযোগে চুরি, ইভটিজিংসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা বাড়ছে। বিশেষ করে ছাত্রীদের জন্য পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কলেজ গেট দখল করে এসব অবৈধ দোকান পরিচালিত হলেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে আসে সবকিছু।

এ বিষয়ে কলেজ প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার পরিবেশ আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

শিক্ষার্থীদের দাবি, কলেজ গেট থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্থায়ী সমাধানে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তারা।

শুক্রবার, ৮ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রবেশমুখেই অবৈধ দোকানপাট, তেজগাঁও কলেজ গেট এখন যেন অঘোষিত শপিংমল

প্রকাশিত: ০৭:৪৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬