মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৬:৫৬
শিরোনাম
সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নারী-শিশুসহ আহত ৭৩ শরতের শুরুতেই ভোরের ঘন কুয়াশায় ঢাকছে উত্তরাঞ্চল, শীতের আগমনী বার্তা একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় বাড়ল সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের: সংসদে শিক্ষামন্ত্রী ক্যান্টন ফেয়ারে বাংলাদেশিদের জন্য বিশেষ ভিসা সুবিধা দিচ্ছে চীন মনিরামপুরে ৩০ বছর পর সরকারি জমি দখলমুক্ত, স্বস্তিতে নাগরিকরা নদ-নদীর পানি বাড়ায় তিন জেলায় বন্যার আশঙ্কা: পাউবো দুই বছর পর মৈত্রী এক্সপ্রেস চালুর উদ্যোগ, ইতিবাচক আলোচনা: রেলমন্ত্রী আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মারুফা আক্তার বগুড়ায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে: পিজিসিএল সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নারী-শিশুসহ আহত ৭৩ শরতের শুরুতেই ভোরের ঘন কুয়াশায় ঢাকছে উত্তরাঞ্চল, শীতের আগমনী বার্তা একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় বাড়ল সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের: সংসদে শিক্ষামন্ত্রী ক্যান্টন ফেয়ারে বাংলাদেশিদের জন্য বিশেষ ভিসা সুবিধা দিচ্ছে চীন মনিরামপুরে ৩০ বছর পর সরকারি জমি দখলমুক্ত, স্বস্তিতে নাগরিকরা নদ-নদীর পানি বাড়ায় তিন জেলায় বন্যার আশঙ্কা: পাউবো দুই বছর পর মৈত্রী এক্সপ্রেস চালুর উদ্যোগ, ইতিবাচক আলোচনা: রেলমন্ত্রী আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মারুফা আক্তার বগুড়ায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে: পিজিসিএল

‎মিঠাপুকুরে গলাকাটা মরদেহ উদ্ধার !

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:২৭
শেয়ার: mail
‎মিঠাপুকুরে গলাকাটা মরদেহ উদ্ধার !

ছবিঃ সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় নিখোঁজের একদিন পর আবু সাঈদ (৪০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ৯নং ময়েনপুর ইউনিয়নের নাগেরহাট-কদমতলা সড়কের কসবা কৃষ্ণনগরগামী কাঁচা রাস্তা সংলগ্ন একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎​নিহত আবু সাঈদ উপজেলার ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের উঁচা বালুয়া বালাবাড়ি গ্রামের (১নং ওয়ার্ড) মোঃ আজগর আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং নিজ বাড়িতে গবাদি পশু পালন করতেন।


‎পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (০৬ মে) বাড়ির কাজ শেষে পার্শ্ববর্তী শাল্টির বাজারে যান আবু সাঈদ। রাত আনুমানিক ৮টার দিকে বাজারে তাঁর চাচা বিপুল মিয়ার সাথে শেষ কথা হয় তাঁর। এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

‎​আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে ময়েনপুর ইউনিয়নের আকমল হোসেনের আম বাগানে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের ছবি দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।


‎খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত চিহ্ন রয়েছে। আইনি কার্যক্রম শেষে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

‎মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নুর আলম বলেন,​বর্তমানে নিহতের পরিবারের সদস্যরা মিঠাপুকুর থানায় অবস্থান করছেন। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ট্যাগসমূহ: গলাকাটা মরদেহ

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ | Globe kalprakash.com

‎মিঠাপুকুরে গলাকাটা মরদেহ উদ্ধার !

বিস্তারিত কমেন্টে