শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৪৬:০৬
শিরোনাম
● স্বাভাবিক ইসিজিতেও হৃদরোগের ঝুঁকি শনাক্ত করবে এআই ● পাকিস্তানে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান শাহবাজ শরিফের ● ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাই গণঅভ্যুত্থান: সংস্কৃতিমন্ত্রী ● পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি পরাজিত শক্তি: রিজভী ● সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ ● দেশের ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন ● তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ, শিগগিরই আসছে সুখবর: ত্রাণমন্ত্রী ● ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ● দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর ● স্বাভাবিক ইসিজিতেও হৃদরোগের ঝুঁকি শনাক্ত করবে এআই ● পাকিস্তানে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান শাহবাজ শরিফের ● ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাই গণঅভ্যুত্থান: সংস্কৃতিমন্ত্রী ● পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি পরাজিত শক্তি: রিজভী ● সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ ● দেশের ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন ● তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ, শিগগিরই আসছে সুখবর: ত্রাণমন্ত্রী ● ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ● দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর

আগুনে পুড়ল আরঘাভান শপিং সেন্টার, দায়ীদের গ্রেপ্তারের নির্দেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৫৫
শেয়ার: mail
আগুনে পুড়ল আরঘাভান শপিং সেন্টার, দায়ীদের গ্রেপ্তারের নির্দেশ

ইরানের রাজধানী তেহরানের  কাছে একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও ৩৬ জন।

মঙ্গলবার তেহরানের পশ্চিমাঞ্চলীয় আন্দিশেহ শহরের ‘আরঘাভান শপিং সেন্টার’-এ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ইরানের বিচার বিভাগীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভবনের বাইরের দেয়ালে ব্যবহৃত দাহ্য ক্ল্যাডিংয়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো কমপ্লেক্সজুড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও আইআরএনএ-তে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লেলিহান আগুনে মুহূর্তেই ভবনটি গ্রাস করছে এবং চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে।

এ ঘটনায় কড়া অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরএনএ জানিয়েছে, ডেভেলপারসহ দায়ীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে ভবনের নিরাপত্তা ব্যবস্থা ও নির্মাণসামগ্রীর ত্রুটিকেই অগ্নিকাণ্ডের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র: আল জাজিরা

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৬ মে ২০২৬ | Globe kalprakash.com

আগুনে পুড়ল আরঘাভান শপিং সেন্টার, দায়ীদের গ্রেপ্তারের নির্দেশ

বিস্তারিত কমেন্টে