বাংলাদেশ ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনামঃ
Logo হয়রানি কমাতে ডিজিটাল কর ব্যবস্থা প্রয়োজন Logo মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত Logo অপহরণ নয়, ধর্ষণের মামলা এড়াতে ছাত্রশিবির নেতার ‘আত্মগোপন’: পুলিশ Logo লালমনিরহাট চেম্বার নির্বাচনে সভাপতি পদে ভোটগ্রহণ, ব্যবসায়ী মহলে উৎসবের আমেজ Logo রাঙামাটিতে মাশরুম চাষ সম্প্রসারণ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত Logo এসএমসিতে প্রোগ্রাম অফিসার নিয়োগ Logo পেনশনে আসছে বড় পরিবর্তন: কার কত বাড়বে? Logo এআইভিত্তিক সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা Logo ব্রাজিলের হৃদয়ে ইসলামী স্থাপত্যের অনন্য নিদর্শন ওমর ইবনে আল-খাত্তাব মসজিদ Logo প্রেমের গুঞ্জনে নতুন ইঙ্গিত দিয়ে পোস্ট মুছে ফেললেন প্রভা

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক এমপি বুবলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, মামলার ঘটনায় আসামির ঘনিষ্ঠতা রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তাই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তাহমিনা তাহেরীণ মুমু শুনানিতে বলেন, মিছিলের অর্থ জোগানদাতা হিসেবে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, আসামির দুটি সন্তান রয়েছে এবং নরসিংদী থেকে এ ধরনের কর্মকাণ্ডে অর্থ জোগান দেওয়া বাস্তবসম্মত নয়। তাই তাকে জামিন দেওয়া উচিত।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৭ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানাধীন বিজয় সরণি এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করে উসকানিমূলক স্লোগান দেওয়া হয় এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে কিছু আলামত উদ্ধার করা হয়। পরে তদন্তে অভিযোগ ওঠে যে সাবেক এমপি বুবলী ওই মিছিলে অর্থায়নের সঙ্গে যুক্ত ছিলেন।

এর আগে তিনি তেজগাঁও থানার আরেকটি মামলায় ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর থেকে কারাগারে রয়েছেন বলে জানা গেছে। নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর ফলে আইনগত প্রক্রিয়া আরও জটিল হলো বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

kalprakash.com/SS

সোমবার, ৪ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

হয়রানি কমাতে ডিজিটাল কর ব্যবস্থা প্রয়োজন

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক এমপি বুবলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রকাশিত: ১২:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬