বাংলাদেশ ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo নীলফামারীর সৈয়দপুরে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার Logo লক্ষ্মীপুরে ফেসবুকে প্রকাশ্য হুমকি, ফের আলোচনায় নিষিদ্ধ ঘোষিত সাবেক যুবলীগ নেতা রাজু Logo নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা: অভিযুক্ত বাবা-ছেলে কারাগারে Logo এক-এগারোর ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মইন-মতি-মাহফুজের নাম, ট্রাইব্যুনালে মামলার প্রস্তুতি Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা

সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো ব্যক্তি যেন সিস্টেমে ঢুকে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেই ব্যবস্থার বিরুদ্ধে তাদের লড়াই চলবে।

রোববার (৩ মে) এনসিপির জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক কনভেনশনে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজস্ব আদায়ে এনআইডি ইন্টিগ্রেটেড ক্যাশলেস অটোমেশন এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, দেশের জ্বালানি খাতকে আমদানি নির্ভরতা থেকে বের করে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, জ্বালানি খাতে সরকারি বিভিন্ন কমিটিতে থাকা কিছু আমলা বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করছেন, যা স্বচ্ছতার জন্য বড় বাধা।

সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে তিনি বলেন, অনেক সময় সরকারের সিদ্ধান্ত কোথা থেকে আসছে তা বোঝা যায় না এবং বিভিন্ন পর্যায়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, রাজনৈতিক স্বার্থে বিভিন্ন দলের অবস্থান ও সিদ্ধান্ত জনগণের কাছে অস্পষ্ট হয়ে পড়ে, যা জনআস্থার সংকট তৈরি করে।

তিনি আইন ও প্রশাসন নিয়েও সমালোচনা করে বলেন, সত্য গোপন করে ভিন্নভাবে উপস্থাপন করা হলে নাগরিকরা প্রতারিত বোধ করে।

শেষে তিনি বলেন, জনগণ ও প্রতিষ্ঠানগুলোর আস্থা ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং কোনো ব্যক্তি যেন সিস্টেমকে ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করতে না পারে—সে লক্ষ্যেই তাদের আন্দোলন চলবে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

নীলফামারীর সৈয়দপুরে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার

সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত: ০১:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬