বাংলাদেশ ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি, ৬.৮ মাত্রার কম্পনে আতঙ্ক Logo পবিত্র হজ আজ, মিনায় লাখো হাজির সমাগম Logo বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির Logo পে স্কেল বাস্তবায়নে ব্যয় কমিয়ে নতুন সমন্বিত পরিকল্পনা Logo নারায়ণগঞ্জে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় বিদায় Logo পল্লবীর শিশু রামিসা হত্যা মামলায় চার্জশিট, সোহেল-স্বপ্নার বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo এআই ট্রাফিক মামলা নিয়ে ভুয়া এসএমএসে প্রতারণা, সতর্ক করল ডিএমপি Logo পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ Logo অস্ট্রেলিয়ার ভুয়া ভিসা চিঠি থেকে সতর্ক থাকার আহ্বান, যাচাইয়ের নির্দেশনা দিল হাইকমিশন Logo মেডিকেল রিপোর্টে শঙ্কামুক্ত মেসি, বিশ্বকাপের আগে স্বস্তি আর্জেন্টিনা শিবিরে

রাঙামাটিতে কোতোয়ালি থানার বিশেষ অভিযান: মাদককারবারি ও সেবীসহ ৪ জন গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

রাঙামাটি শহরে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় কোতোয়ালি থানার বিশেষ অভিযানে মাদককারবারি ও মাদকসেবীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (০২ মে ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি শহরের শান্তিনগর এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদককারবারি ও মাদকসেবী হিসেবে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—

১. শুভ নাথ (৩৪), পিতা—মৃত মিলন কান্তি নাথ, মাতা—লুভনা নাথ, সাং—আসামবস্তি (শান্তিনগর), রাঙামাটি পৌরসভা।

২. মোজাহিদুল ইসলাম (২২), পিতা—মোহন মিয়া, মাতা—জাহানারা বেগম, সাং—পুনাক এলাকা, রাঙামাটি।

৩. শিশির ইসলাম (২১), পিতা—সেলিম উদ্দিন, মাতা—তানিয়া আক্তার, সাং—পুনাক এলাকা, রাঙামাটি।

৪. মো. ফরিদ মিয়া (৪৮), পিতা—মৃত সাধু উল্ল্যাহ, মাতা—মৃত মালেকা বিবি, সাং—বিরাট, ৩ নম্বর ওয়ার্ড, আজমিরীগঞ্জ থানা, হবিগঞ্জ জেলা।

অভিযান চলাকালে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মাদক-সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়ায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

স্থানীয় সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হলে রাঙামাটি শহরে মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি, ৬.৮ মাত্রার কম্পনে আতঙ্ক

রাঙামাটিতে কোতোয়ালি থানার বিশেষ অভিযান: মাদককারবারি ও সেবীসহ ৪ জন গ্রেপ্তার

প্রকাশিত: ০৪:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬