বাংলাদেশ ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

সিলেটে ৪,৬৩৫ কোটি টাকার সুরমা নদী উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

সিলেটের সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িতব্য এই প্রকল্পে নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো গড়ে তোলা হবে।

শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর চাঁদনীঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা সম্পর্কে খোঁজ নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশ দেন।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) জানায়, প্রকল্পের আওতায় সুরমা নদীর উভয় তীরে আধুনিক সৌন্দর্যবর্ধন, টেকসই বন্যা প্রতিরোধ ব্যবস্থা এবং জনসাধারণের চলাচল ও বিনোদনের জন্য অবকাঠামো উন্নয়ন করা হবে। এতে নদীভাঙন রোধের পাশাপাশি নগর জীবনে নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরীসহ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

সিলেটে ৪,৬৩৫ কোটি টাকার সুরমা নদী উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত: ০১:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬