বাংলাদেশ ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ Logo অস্ট্রেলিয়ার ভুয়া ভিসা চিঠি থেকে সতর্ক থাকার আহ্বান, যাচাইয়ের নির্দেশনা দিল হাইকমিশন Logo মেডিকেল রিপোর্টে শঙ্কামুক্ত মেসি, বিশ্বকাপের আগে স্বস্তি আর্জেন্টিনা শিবিরে Logo জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নেবে Logo বাংলাদেশ ও আইএমএফের মধ্যে নতুন ৩ বছর মেয়াদি সংস্কার কর্মসূচিতে সম্মতি Logo আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হতে ইরানকে আহ্বান ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক তৎপরতা Logo কালশীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা প্রতিমন্ত্রী আমিনুল হকের Logo আজ সীমিত পরিসরে খোলা থাকবে কিছু ব্যাংক Logo শি জিনপিং: চীন-পাকিস্তানের সর্বাত্মক সহযোগিতা আরও জোরদার করতে হবে Logo ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট, ঈদযাত্রায় চরম ভোগান্তি

মোংলায় ‘পৌর ভবন’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

মোংলা পোর্ট পৌরসভার নিজস্ব নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় পৌর শহরের পুরাতন রিমঝিম সিনেমা হল চত্বরে অবস্থিত নতুন পৌর ভবন চত্বরে এ ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী এস. এম. হাবিবুল্লাহ, পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।

পৌর নির্বাহী প্রকৌশলী এস. এম. হাবিবুল্লাহ জানান, ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে পৌরসভার নিজস্ব নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও মোংলা পৌরসভার রাজস্বের অর্থায়নে যৌথভাবে এ ভবন নির্মিত হচ্ছে। তিনতলা বিশিষ্ট এ পৌর ভবন নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সৌকত এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি আগামী ১৮ মাসের মধ্যে এ ভবন নির্মাণ কাজ সম্পন্ন করবে।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালে মোংলা পোর্ট পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দীর্ঘ ৫১ বছর পর পৌরসভার নতুন ভবন নির্মাণ হতে যাচ্ছে। এর আগে বিভিন্ন জায়গায় ভাড়া করা ভবনে পৌরসভার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ

মোংলায় ‘পৌর ভবন’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৪:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬