বাংলাদেশ ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড Logo স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও নেই রাস্তা, দুর্ভোগে ধরমন্ডলের ৪ নম্বর ওয়ার্ডবাসী Logo যশোরে পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার Logo বাগেরহাটে ডিবির অভিযানে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

উৎসবমুখর পরিবেশে পাবিপ্রবিতে মাছ ধরার প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী মাছ ধরার প্রতিযোগিতা ও উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আনন্দঘন এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা বড়শি দিয়ে মাছ ধরার মাধ্যমে প্রাণবন্ত সময় উপভোগ করেন। একই সঙ্গে অন্যান্য শিক্ষার্থীরাও এ দৃশ্য উপভোগ করে পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা। এবারের প্রতিযোগিতায় মোট ৬৬৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দুটি গ্রুপে ভাগ করা হয়। প্রথম গ্রুপের সময় ছিল সকাল ৯:০০টা থেকে সাড়ে ১০:৩০টা পর্যন্ত এবং দ্বিতীয় গ্রুপের সময় নির্ধারণ করা হয় সকাল ১০:৪৫টা থেকে দুপুর ১২:১৫টা পর্যন্ত।

এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, বিনোদন এবং সৃজনশীল অংশগ্রহণের এক অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছে।

শুক্রবার, ১ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’

উৎসবমুখর পরিবেশে পাবিপ্রবিতে মাছ ধরার প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬