বাংলাদেশ ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ Logo অস্ট্রেলিয়ার ভুয়া ভিসা চিঠি থেকে সতর্ক থাকার আহ্বান, যাচাইয়ের নির্দেশনা দিল হাইকমিশন Logo মেডিকেল রিপোর্টে শঙ্কামুক্ত মেসি, বিশ্বকাপের আগে স্বস্তি আর্জেন্টিনা শিবিরে Logo জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নেবে Logo বাংলাদেশ ও আইএমএফের মধ্যে নতুন ৩ বছর মেয়াদি সংস্কার কর্মসূচিতে সম্মতি Logo আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হতে ইরানকে আহ্বান ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক তৎপরতা Logo কালশীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা প্রতিমন্ত্রী আমিনুল হকের Logo আজ সীমিত পরিসরে খোলা থাকবে কিছু ব্যাংক Logo শি জিনপিং: চীন-পাকিস্তানের সর্বাত্মক সহযোগিতা আরও জোরদার করতে হবে Logo ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট, ঈদযাত্রায় চরম ভোগান্তি

বান্দরবানে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনকে সামনে রেখে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

বান্দরবানের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী অনুষ্ঠিতব্য নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

কর্মসূচির মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ নির্বাচন করে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতা বিকাশ করা।

এ সময় জেলা প্রশাসক বলেন, আগামী ২ মে বিকাল ৩টায় সারাদেশের ন্যায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সংসদ সদস্য সাচিং প্রু জেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জেলা প্রশাসক বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়। এটি ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের একটি শক্তিশালী মাধ্যম।” এ আয়োজন সফল করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। এ সময় তিনি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী, জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

জানা যায়, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার এবং মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।

নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে বান্দরবানে সহস্রাধিক শিশু-কিশোর বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে। জেলায় ৮টি দল অংশগ্রহণ করবে এবং প্রতিটি ইভেন্টে প্রতিটি উপজেলা থেকে ১৪৪ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করার কথা রয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ

বান্দরবানে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬