বাংলাদেশ ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

৪ মে দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: ১১:৪৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • 25

যুক্তরাষ্ট্রে নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী সোমবার (৪ মে) দেশে পৌঁছাবে। দীর্ঘ প্রতীক্ষার পর স্বজনদের কাছে ফিরছে তার মরদেহ। এ প্রক্রিয়ার পুরো ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে লিমনের মরদেহ ফ্লোরিডার একটি ফিউনারেল হোমে রাখা হয়েছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, আগামী শনিবার (২ মে) রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অরল্যান্ডো থেকে মরদেহটি ঢাকার উদ্দেশে রওনা হবে। পথে দুবাইয়ে যাত্রাবিরতি শেষে একই এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে করে ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানোর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাংলাদেশ দূতাবাস।

উল্লেখ্য, লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) শিক্ষার্থী ছিলেন।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

৪ মে দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

প্রকাশিত: ১১:৪৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬