মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:১২:৩৬
শিরোনাম
● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:২৪
শেয়ার: mail
মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান জানানোর আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, “এই সংসদে আমরা যারা আছি, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি।”

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

এ সময় মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দ ব্যবহারের প্রস্তাবও দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সংসদের ভেতরে এ চর্চা শুরু হলে তা বাইরেও অনুসরণ করা সম্ভব হবে এবং নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধাদের সম্পর্কে আরও সচেতন হবে।

শামা ওবায়েদ বলেন, “গতকাল এই মহান সংসদে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। তখন আমার মনে হয়েছে, এখানে যারা বীর মুক্তিযোদ্ধা আছেন, তাদের নামের আগে যদি ‘বীর মুক্তিযোদ্ধা’ বলা হয়, তাহলে তরুণ প্রজন্মও তাদের সম্পর্কে জানতে পারবে। এতে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মানও প্রকাশ পাবে।”

তিনি আরও বলেন, সংসদের ভেতরে এই উদ্যোগ চালু হলে সমাজের অন্যান্য ক্ষেত্রেও তা অনুসরণ করা সম্ভব হবে।

এ সময় স্পিকার বলেন, মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ইতোমধ্যে পরিবর্তন আনা হয়েছে এবং সংসদ তা অনুমোদন করেছে। তিনি জানান, বর্তমানে মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরই বিবেচনা করা হয়, যারা সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। অন্যদের ‘মুক্তিযোদ্ধা সহায়ক’ হিসেবে গণ্য করা হয়।

স্পিকার আরও বলেন, সংসদে সাধারণত সদস্যদের আসনভিত্তিক পরিচয়ে উল্লেখ করা হয়। তবে কেউ প্রকৃত অর্থে অস্ত্র হাতে যুদ্ধ করা মুক্তিযোদ্ধা হিসেবে নিশ্চিত হলে, সেভাবে তাকে উল্লেখ করার চেষ্টা করা হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে