বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

বজ্রপাতের সময় সতর্ক থাকতে নির্দেশনা দিল আবহাওয়া অধিদপ্তর

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, আকাশে ঘন কালো মেঘ দেখা গেলে বা বজ্রধ্বনি শোনা মাত্রই সবাইকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, “শুনলে বজ্রধ্বনি, ঘরে যাই তখনই”—এই নির্দেশনা মেনে চলা জরুরি। বজ্রধ্বনি শোনা গেলে শিশুদেরসহ পরিবারের সবাইকে ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে।

সতর্কবার্তায় মাঠে খেলাধুলা, ঘুড়ি ওড়ানো এবং দলবদ্ধভাবে খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। বাড়িতে থাকলে দরজা-জানালা বন্ধ রাখতে হবে এবং জানালার গ্রিল বা অন্য কোনো ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। শিলা কুড়াতে বাইরে বের হওয়াও ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

ঘরের বাইরে থাকলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। বিশেষ করে গাছের নিচে, ধাতব ছাউনির নিচে কিংবা খোলা মাঠে অবস্থান করা অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া নদী, হাওর বা জলাশয়ে মাছ ধরা থেকে বিরত থাকতে এবং বৈদ্যুতিক লাইন, ধাতব বস্তু বা সংযুক্ত যন্ত্রপাতি স্পর্শ না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বজ্রধ্বনি শোনা মানেই বজ্রপাতের ঝুঁকির মধ্যে থাকা। তাই শেষ বজ্রধ্বনি শোনার পরও অন্তত ৩০ মিনিট নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

বজ্রপাতের সময় সতর্ক থাকতে নির্দেশনা দিল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত: ০৫:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬