চট্টগ্রাম রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট – ২০২৬ এ অংশগ্রহণ করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ অসাধারণ সাফল্য অর্জন করেছে। টুর্নামেন্টে তারা মোট ০২ ( দুই ) টি চ্যাম্পিয়ন এবং ০২ ( দুই ) টি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
ফেনী জেলা পুলিশের আয়োজনে গত ২৬ এপ্রিল ২০২৬ খ্রিঃ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের অর্জনসমূহ নিম্নরূপঃ
🔺পুরুষ পরিদর্শক হতে তদূর্ধ্ব ( দ্বৈত ) বিভাগে – রানার্সআপ।
🔺পুরুষ কনস্টেবল ( দ্বৈত ) বিভাগে – চ্যাম্পিয়ন।
🔺নারী কনস্টেবল ( দ্বৈত ) বিভাগে – চ্যাম্পিয়ন।
🔺নারী কনস্টেবল ( একক ) বিভাগে – রানার্সআপ।
এই সাফল্যের পেছনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম দক্ষ দিকনির্দেশনা, আন্তরিক তত্ত্বাবধান ও সার্বক্ষণিক উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁর সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে।
আজ ২৭ এপ্রিল ২০২৬ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিজয়ী খেলোয়াড়দের রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার।
এসময় তিনি খেলোয়াড়দের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্ ) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম সহ টুর্নামেন্টে বিজয়ী খেলোয়াড়বৃন্দ।
সোহাগ আরেফিন, রাঙামাটি প্রতিনিধি 
















