বাংলাদেশ ১১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

শুটিং সেটেই অসুস্থ নিকোল কিডম্যান

সংগৃহীত ছবি

নতুন টেলিভিশন সিরিজ ‘মার্গোস গট মানি ট্রাবলস’-এর শুটিংয়ের প্রথম দিনেই অসুস্থ হয়ে পড়েন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন সিরিজটির সহ-অভিনেতা নিক অফারম্যান।

পিপল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিক অফারম্যান জানান, শুটিং সেটে পৌঁছানোর পর থেকেই নিকোল কিডম্যানকে খুব ফ্যাকাশে ও দুর্বল দেখাচ্ছিল এবং তিনি তীব্র ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ছিলেন। শারীরিকভাবে অসুস্থ থাকলেও তিনি কাজ বন্ধ করতে চাননি এবং একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং শেষ করেন, যেখানে শতাধিক শিল্পী অংশ নেন।

নিক অফারম্যান আরও জানান, দিনের কাজ শেষ হওয়ার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে আইভি ফ্লুইড দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনেও গত দেড় বছর ধরে কঠিন সময় পার করছেন নিকোল কিডম্যান। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পাওয়ার পরপরই তিনি মাকে হারান। এছাড়া ২০২৫ সালের শুরু থেকে স্বামী কিথ আরবানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়, যা পরে বিচ্ছেদের গুঞ্জনে রূপ নেয়।

kalprakash.com/SS

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
শুটিং সেটেই অসুস্থ নিকোল কিডম্যান
জনপ্রিয় সংবাদ

মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার

শুটিং সেটেই অসুস্থ নিকোল কিডম্যান

প্রকাশিত: ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬