বাংলাদেশ ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

আয়ের রেকর্ড ভেঙে বক্স অফিসের শীর্ষে ‘মাইকেল’

সংগৃহীত ছবি

বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’। মুক্তির প্রথম সপ্তাহান্তেই সিনেমাটি বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে এবং আয়ের দিক থেকে নতুন রেকর্ড তৈরি করেছে।

সিনেমাটি যুক্তরাষ্ট্রে প্রথম সপ্তাহান্তে আয় করেছে ৯৭ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ২১৭ মিলিয়ন ডলারে। এর মাধ্যমে বায়োপিক বা জীবনীমূলক সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা ওপেনিংয়ের রেকর্ড গড়েছে ‘মাইকেল’।

এর আগে ‘স্ট্রেট আউটা কম্পটন’ (৬০ মিলিয়ন ডলার) এবং ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ (৫১ মিলিয়ন ডলার) যে রেকর্ড তৈরি করেছিল, তা অনেক পেছনে ফেলে দিয়েছে নতুন এই সিনেমা। চলতি বছরের সিনেমাগুলোর মধ্যে আয়ের দিক থেকেও এটি দ্বিতীয় স্থানে রয়েছে।

তবে সমালোচকদের রিভিউ তেমন ইতিবাচক নয়। রটেন টমেটোজে সিনেমাটির ইতিবাচক রেটিং মাত্র ৩৮ শতাংশ হলেও সাধারণ দর্শকরা এটিকে বেশ পছন্দ করেছেন। সিনেমাস্কোরের জরিপে দর্শকরা এটিকে ‘এ মাইনাস’ গ্রেড দিয়েছেন।

অ্যান্টোইন ফুকা পরিচালিত এই সিনেমায় মাইকেল জ্যাকসনের শৈশব থেকে শুরু করে বিশ্বসেরা তারকা হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। এতে মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাতিজা জাফর জ্যাকসন।

প্রায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে লায়ন্সগেট, ইউনিভার্সাল ও মাইকেল জ্যাকসন এস্টেট। তবে সমালোচকদের মতে, মাইকেলের জীবনের বিতর্কিত কিছু অধ্যায়, বিশেষ করে পরবর্তী সময়ের অভিযোগগুলো সিনেমায় এড়িয়ে যাওয়া হয়েছে।

সাফল্যের এই ধারা অব্যাহত থাকলে ‘মাইকেল’কে কেন্দ্র করে ভবিষ্যতে আরও সিনেমা নির্মাণের পরিকল্পনাও বিবেচনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট।
সূত্র: ভ্যারাইটি

kalprakash.com/SS
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
আয়ের রেকর্ড ভেঙে বক্স অফিসের শীর্ষে ‘মাইকেল’
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

আয়ের রেকর্ড ভেঙে বক্স অফিসের শীর্ষে ‘মাইকেল’

প্রকাশিত: ০৬:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬