বাংলাদেশ ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সামনে কঠিন শুরু Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম

প্রথমবার লিসবনে গাইবেন নগর বাউল জেমস, জমকালো কনসার্ট ২৬ জুলাই

সংগৃহীত ছবি

প্রবাসী বাংলাদেশিদের জন্য পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীত আয়োজন ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট–২০২৬’। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিতব্য এই কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন বাংলাদেশের কিংবদন্তি রক তারকা নগর বাউল জেমস।

আয়োজক সূত্রে জানা গেছে, লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উয়ু ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে এই জমকালো অনুষ্ঠান। জেমস তাঁর জনপ্রিয় ও কালজয়ী গানগুলো পরিবেশন করে দর্শকদের এক স্মরণীয় সংগীত সন্ধ্যা উপহার দেবেন বলে আশা করা হচ্ছে।

আয়োজক প্রতিষ্ঠান কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা জানিয়েছে, এটি হবে পর্তুগালে এখন পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন। অনুষ্ঠান ঘিরে রবিবার (২৬ এপ্রিল) লিসবনের লিটনস তুর্কিশ গ্রিল-এ একটি সংবাদ সম্মেলন ও ডিনার নাইটও অনুষ্ঠিত হয়, যেখানে কমিউনিটির বিশিষ্টজন, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, নগর বাউল জেমসের মতো আন্তর্জাতিকভাবে খ্যাত শিল্পীর অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে। একই সঙ্গে প্রবাসের মাটিতে তৈরি হবে এক টুকরো বাংলাদেশের আবহ।

এদিকে কনসার্টটি ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ ও আগ্রহ তৈরি হয়েছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সামনে কঠিন শুরু

প্রথমবার লিসবনে গাইবেন নগর বাউল জেমস, জমকালো কনসার্ট ২৬ জুলাই

প্রকাশিত: ০৫:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬