বাংলাদেশ ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo বিয়ে নিয়ে গুঞ্জনে সরব নেটদুনিয়া, মুখ খুললেন দুরেফিশানের মেকআপ আর্টিস্ট Logo তিন সন্তান রেখে ইমামের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী Logo দিনের বেলার ঘুমে মিলবে উপকার, কিন্তু কত মিনিট? Logo বাংলা কিউআর কোড ব্যবহারে মিলবে যে যে সুবিধা Logo সবর মানে শুধু অপেক্ষা নয়, আল্লাহর ওপর ভরসা রেখে নিরন্তর চেষ্টা Logo গোপনে বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি! Logo যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী: মির্জা ফখরুল Logo বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের Logo নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন Logo নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’

জকসুর ব্যানারে শিবিরের দলীয় এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ

ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) প্ল্যাটফর্মকে ব্যবহার করে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে দলীয় এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন করেছেন জকসুর তিন সম্পাদক ও এক কার্যনির্বাহী সদস্য।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন জকসুর এই তিন নির্বাচিত প্রতিনিধি।

সংবাদ সম্মেলনে জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব, পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্য উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ৬ জানুয়ারি অনুষ্ঠিত জকসু নির্বাচনের পর থেকে একটি ছাত্রসংগঠনের নেতারা জকসুর প্ল্যাটফর্মকে দলীয় কর্মসূচি বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে ছাত্র সংসদের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

জকসুর এই প্রতিনিধিরা বলেন, জকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি গণতান্ত্রিক প্ল্যাটফর্ম। নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা, কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন নয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট প্যানেল নির্বাচনের আগে যে ইশতেহার দিয়েছিল, নির্বাচনের পর তা বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই; বরং সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় কর্মকাণ্ডেই তাদের বেশি সক্রিয় দেখা যাচ্ছে।

জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব বলেন, জকসু হওয়ার পর থেকে শিবিরের ব্যানার হারিয়ে গেছে। জকসুর ব্যানারে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করে, অথচ আমরা কিছুই জানি না। সংখ্যাগরিষ্ঠের মতামতের অপব্যবহার করে তারা জকসুর ব্যানারকে রাজনৈতিক কাজে ব্যবহার করছে।

পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন বলেন, শিবির প্যানেল বারবার তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নে জকসুকে ব্যবহার করে আসছে। সর্বশেষ জাতীয় নির্বাচনে সেটি আপনারা দেখেছেন। তা ছাড়া অজপাড়াগাঁয়ের কোনো কলেজে কী হচ্ছে, ডাকসু ইস্যুসহ নানা ইস্যুতে আমাদের জকসুর ব্যানার ব্যবহার করা হচ্ছে। এটি কোনোভাবেই কাম্য নয়।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
জকসুর ব্যানারে শিবিরের দলীয় এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ
জনপ্রিয় সংবাদ

বিয়ে নিয়ে গুঞ্জনে সরব নেটদুনিয়া, মুখ খুললেন দুরেফিশানের মেকআপ আর্টিস্ট

জকসুর ব্যানারে শিবিরের দলীয় এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ

প্রকাশিত: ১১:১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬