বাংলাদেশ ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo ৪ হাজার কোটি বাজেটের রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমার প্রথম টিজার প্রকাশ Logo পিকিং ইউনিভার্সিটিতে সরকারি কর্মকর্তাদের জন্য মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রাম, আবেদন আহ্বান Logo বারবার তাড়া করেও শাহেদ ড্রোন আটকাতে ব্যর্থ মার্কিন এফ-১৫ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ শনিবার Logo ইরানের মাটিতে পা রাখলে কেউ জীবিত ফিরবে না: জেনারেল হাতামি Logo বাংলাদেশ জয় দিয়ে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু Logo সিমরিন লুবাবার নতুন অধ্যায়: ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’, বাগদান সম্পন্ন Logo ‘প্রিন্স’ প্রিমিয়ারে শাকিবের আচরণে বিতর্ক, মুখ খুললেন জ্যোতির্ময়ী Logo ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর বিশ্ববাজারে স্বর্ণের দাম হু হু করে নেমেছে Logo মৃত শাবককে পাহারা দিল হাতি দম্পতি

রমজানে সকল পণ্যের পর্যাপ্ত মজুদ আছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন

  • কাল প্রকাশ ডেস্ক
  • প্রকাশিত: ০৬:২৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭১ বার দেখা হয়েছে

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রমজানে সকল পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, কোথাও কোন ঘাটতি নেই। সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার(২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

৩১ দফা বাস্তবায়ন করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ প্রদক্ষেপ নিচ্ছি। বাজার নিয়ন্ত্রণে রাখতেও মনিটরিং করা হচ্ছে। আশা করি, আমরা বাজার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব।

সালাউদ্দিন টুকু বলেন, রাজধানী ঢাকার গুরত্বপূর্ণ ২৫টি জায়গায় ন্যায্যমূল্যে নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করতে মাংস, দুধ, ডিম বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে এটি জেলা পর্যায়েও ছড়িয়ে দেয়া হবে।

রমজানে নিত্য পণ্যের বাড়তি চাহিদা নিয়ে তিনি বলেন, রমজানে সকল পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, কোথাও কোন ঘাটতি নেই। সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে বাস্তবায়ন করা হবে। এতে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

এছাড়াও মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং নিরাপদ টাঙ্গাইল গড়াসহ সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে সকলের সাথে কথা হয়েছে। প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথাও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এরআগে, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল পৌঁছালে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

৪ হাজার কোটি বাজেটের রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমার প্রথম টিজার প্রকাশ

রমজানে সকল পণ্যের পর্যাপ্ত মজুদ আছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন

প্রকাশিত: ০৬:২৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬