বাংলাদেশ ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

দ্বিতীয় তেল শোধনাগার গড়ার তাগিদ দিলেন সেনাপ্রধান

দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় তেল শোধনাগার স্থাপন এখন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আয়োজিত ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, স্বাধীনতার এত বছর পরও আমরা দ্বিতীয় কোনো রিফাইনারি বা তেল শোধনাগার গড়ে তুলতে পারিনি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে জ্বালানি নিরাপত্তা একটি বড় বিষয়।

তিনি আরও জানান, দেশে বর্তমানে একটিমাত্র রিফাইনারি রয়েছে (ইস্টার্ন রিফাইনারি), যা দেশের মোট চাহিদার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ পূরণ করতে সক্ষম। ফলে বাকি জ্বালানি পরিশোধিত অবস্থায় আমদানি করতে হয়, এতে ব্যয় অনেক বেড়ে যায়।

অনুষ্ঠানে সংসদ সদস্য, সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ মোট ৪৫ জন ফেলো অংশ নেন।

অংশগ্রহণকারীরা জানান, এই কোর্স কৌশলগত চিন্তাভাবনা বৃদ্ধি, আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠান শেষে সেনাপ্রধান অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা ও টেকসই উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

kalprakash.com/SS
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

দ্বিতীয় তেল শোধনাগার গড়ার তাগিদ দিলেন সেনাপ্রধান

প্রকাশিত: ০৩:৩০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬