বাংলাদেশ ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

হুমকির মুখে কোনো শান্তি আলোচনা নয় : ট্রাম্পকে ইরানের প্রধান আলোচকের কঠোর বার্তা

ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হুমকি ও অবরোধের পরিবেশে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়। সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই অবস্থান জানান।

গালিবাফ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের মঞ্চে পরিণত করতে চাইছেন। কিন্তু ইরান কোনো চাপ বা হুমকির মুখে নতি স্বীকার করবে না।

তিনি আরও জানান, পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভাব্য আলোচনার উদ্যোগের মধ্যে এমন হুমকিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এ অবস্থায় শান্তি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, মার্কিন প্রতিনিধিদল আবারও আলোচনার জন্য পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান আলোচনায় না এলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। সেই বক্তব্যের প্রতিক্রিয়াতেই ইরানের পক্ষ থেকে এ কঠোর অবস্থান জানানো হলো।

kalprakash.com/SS
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

হুমকির মুখে কোনো শান্তি আলোচনা নয় : ট্রাম্পকে ইরানের প্রধান আলোচকের কঠোর বার্তা

প্রকাশিত: ০১:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬