বাংলাদেশ ০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

গরমের দিনে বাগানের যত্ন ও পরিচর্যা যেভাবে করবেন

সংগৃহীত ছবি

বৈশাখের তীব্র রোদে জনজীবনের পাশাপাশি শখের বাগানের গাছগুলোর অবস্থাও নাজুক হয়ে পড়ে। দুইবেলা পানি দেওয়ার পরও অনেক সময় দেখা যায় পাতা শুকিয়ে যাচ্ছে বা গাছ মরে যাচ্ছে। এই চরম আবহাওয়ায় সঠিক পরিচর্যা না করলে প্রিয় বাগানটি অকালেই নষ্ট হয়ে যেতে পারে। উদ্ভিদবিদ ও বাগান বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ নিয়ম মানলেই গরমেও গাছ রাখা সম্ভব সতেজ ও প্রাণবন্ত।

গ্রীষ্মের উপযোগী গাছ নির্বাচন
সব গাছ সব ঋতুতে টিকে থাকতে পারে না। গরমে টিকে থাকার জন্য জবা, জুঁই, বোগেনভিলিয়া (কাগজ ফুল), অপরাজিতা ও জিনিয়ার মতো গাছ নির্বাচন করা ভালো। এসব গাছ রোদ সহ্য করতে পারে এবং মৌসুমজুড়ে বাগানকে ফুলে ভরিয়ে রাখে।

পানি দেওয়ার সঠিক সময়
দুপুরে কড়া রোদে পানি দেওয়া গাছের জন্য ক্ষতিকর। গাছে পানি দেওয়ার আদর্শ সময় হলো ভোরে সূর্য ওঠার আগে অথবা বিকেলে সূর্য ডোবার পর। বিশেষ করে বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে পানি দেওয়া সবচেয়ে উপযোগী। গভীর রাতে পানি দিলে ছত্রাক সংক্রমণের ঝুঁকি থাকে।

মাটি পরীক্ষা করে পানি দেওয়া
সবসময় মাটি ভেজা রাখা বা একেবারে শুকিয়ে যাওয়ার পর পানি দেওয়া ঠিক নয়। আঙুল দিয়ে মাটির উপরিভাগ পরীক্ষা করে দেখুন ভেতরে আর্দ্রতা আছে কি না। ভেজা থাকলে অতিরিক্ত পানি দেওয়া থেকে বিরত থাকুন, কারণ অতিরিক্ত পানি গাছের গোড়া পচিয়ে দিতে পারে।

সরাসরি রোদ থেকে সুরক্ষা
দুপুরের তীব্র রোদ থেকে গাছকে বাঁচাতে টব বা বাগান ছায়াযুক্ত স্থানে সরিয়ে রাখুন। প্রয়োজনে নার্সারি নেট বা খড়ের ছাউনি ব্যবহার করে হালকা ছায়ার ব্যবস্থা করা যেতে পারে।

রাসায়নিক সার এড়িয়ে জৈব সার ব্যবহার
গরমের সময় রাসায়নিক সার বা কীটনাশক মাটিকে আরও উত্তপ্ত করে তোলে। এই সময়ে চাল-ডাল ধোয়া পানি, সবজির খোসা বা ডিমের খোসার মতো জৈব সার ব্যবহার করা উত্তম। এতে মাটির উর্বরতা বাড়ে এবং প্রাকৃতিকভাবে ঠাণ্ডা থাকে।

সঠিক পরিচর্যার মাধ্যমে গরমের সময়েও বাগানকে সবুজ ও প্রাণবন্ত রাখা সম্ভব।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

গরমের দিনে বাগানের যত্ন ও পরিচর্যা যেভাবে করবেন

প্রকাশিত: ০৫:৩৪:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬