বাংলাদেশ ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

দিনদুপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ ন্যাক্কারজনক: জামায়াত আমিরের নিন্দা

ডা. শফিকুর রহমান

গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে এক মসজিদের ইমামের মেয়ে ও মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর হামলা এবং লুটপাটের ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছেন ডা. শফিকুর রহমান

শুক্রবার ১৭ এপ্রিল রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই এবং এটি তাকে গভীরভাবে মর্মাহত করেছে।

তিনি আরও বলেন, ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে না পারা অত্যন্ত উদ্বেগজনক। অবিলম্বে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার, অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

জামায়াত আমির আরও লেখেন, যাদের ছত্রছায়ায় এ ধরনের ঘটনা ঘটছে তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং দেশবাসীকে প্রতিবাদে সোচ্চার হতে হবে। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।

kalprakash.com/SS
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
দিনদুপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ ন্যাক্কারজনক: জামায়াত আমিরের নিন্দা
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

দিনদুপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ ন্যাক্কারজনক: জামায়াত আমিরের নিন্দা

প্রকাশিত: ১২:২৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬