প্রকাশিত:
১২:২০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
27
সংগৃহীত ছবি
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে পাঁচটি থানার ওসি পদে পরিবর্তন আনা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান এক অফিস আদেশে এ বদলি কার্যকর করেন।
আদেশ অনুযায়ী, বেলপুকুর থানার ওসি মো. আরজুনকে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটে, শাহমখদুম থানার ওসি ফারুক হোসেনকে বেলপুকুর থানায়, দামকুড়া থানার ওসি আজিজুল বারী ইবনে জলিলকে পুলিশ ট্রেনিং স্কুলে এবং মতিহার ও রাজপাড়া থানার ওসিদের মধ্যে পারস্পরিক বদলি করা হয়েছে।
এছাড়া গোয়েন্দা শাখার পরিদর্শক কবির হোসেনকে শাহমখদুম থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন থানার পরিদর্শক (তদন্ত) পদেও একাধিক রদবদল আনা হয়েছে।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানিয়েছেন, এটি একটি নিয়মিত প্রশাসনিক বদলি। পুলিশের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।