বাংলাদেশ ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

সংগৃহীত ছবি

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলা যাচাই-বাছাই ও প্রত্যাহারের সুপারিশের জন্য ইতোমধ্যে দুটি কমিটি গঠন করা হয়েছে। গত ৫ মার্চ জেলা প্রশাসকের নেতৃত্বে চার সদস্যের জেলা পর্যায়ের কমিটি এবং ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

তিনি জানান, জেলা পর্যায় থেকে আসা সুপারিশগুলো কেন্দ্রীয় কমিটিতে চূড়ান্ত পর্যালোচনা করা হচ্ছে। কোনো মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক হিসেবে প্রমাণিত হলে তা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলা থেকে ভুক্তভোগীদের সুরাহা দিতে আন্তরিকভাবে কাজ করছে। জেলা ও কেন্দ্রীয় কমিটি নিয়মিতভাবে এসব মামলা পর্যালোচনা করছে এবং মামলা প্রত্যাহারের কার্যক্রম চলমান রয়েছে।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী
জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

প্রকাশিত: ১১:৫৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬