মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৫৯:২৬
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

এপ্রিলের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:৪০
শেয়ার: mail
এপ্রিলের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চলতি এপ্রিল মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, এ সময়ে মোট ১ হাজার ৬০৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে জানা যায়, শুধু ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনেই দেশে এসেছে ১৭১ মিলিয়ন ডলার রেমিট্যান্স।

গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০২৫ সালের এপ্রিলের প্রথম ১৪ দিনে যেখানে ১ হাজার ২৮৪ মিলিয়ন ডলার এসেছিল, সেখানে চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলারে। ফলে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৫ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে আরও বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২৭ হাজার ৮১৬ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২৩ হাজার ৬৯ মিলিয়ন ডলার। এতে অর্থবছরের এ সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ৬ শতাংশ।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

এপ্রিলের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার

বিস্তারিত কমেন্টে