সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৩:২৭
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

দীর্ঘ বন্ধের পর যমুনা সারে গ্যাস, ১৯ জেলায় সারের আশা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৪
শেয়ার: mail
দীর্ঘ বন্ধের পর যমুনা সারে গ্যাস, ১৯ জেলায় সারের আশা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত রাষ্ট্রায়ত্ত যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) দীর্ঘ ২১৬ দিন পর আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাস সরবরাহ চালু হওয়ায় কারখানাটি পুনরায় উৎপাদনে ফেরার প্রস্তুতি শুরু করেছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

কারখানা সূত্র জানায়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর যমুনা সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় বন্ধ থাকার পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে কারখানায় পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়।

কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, গ্যাস সরবরাহ শুরু হলেও ইউরিয়া কারখানাকে স্বাভাবিক অবস্থায় এনে বাণিজ্যিক উৎপাদনে ফিরতে অন্তত ১৫ দিন সময় লাগবে। এ সময়ের মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা ও উৎপাদন কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৯০ সালে যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯১ সালে সেখানে উৎপাদন শুরু হয়। কারখানাটিতে প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। তবে দীর্ঘদিনের গ্যাস-সংকট এবং যন্ত্রপাতির দুর্বলতার কারণে বর্তমানে কারখানাটির প্রকৃত উৎপাদন সক্ষমতা কমে গেছে।

যমুনা সার কারখানায় উৎপাদিত ইউরিয়া সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের মোট ১৯টি জেলায় সরবরাহ করা হয়ে থাকে। ফলে কারখানাটি পুনরায় উৎপাদনে ফিরলে এসব অঞ্চলে সার সরবরাহে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দীর্ঘ বন্ধের পর যমুনা সারে গ্যাস, ১৯ জেলায় সারের আশা

বিস্তারিত কমেন্টে