বাংলাদেশ ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে! Logo রোড শো বিতর্কে থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা Logo কার সঙ্গে প্রেম করছেন সিডনি সুইনি? সম্পর্ক প্রকাশ্যে আনলেন অভিনেত্রী Logo শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, আতঙ্কে জনজীবন Logo সমর্থকদের ভুল ভাঙিয়ে ‘হেক্সা’ জিততে চান রাফিনিয়া Logo টানা ৩০ দিন ডাবের পানি পান করলে শরীরে যেসব পরিবর্তন দেখা দিতে পারে Logo স্মার্টফোনে থাকতে পারে ঝুঁকিপূর্ণ ৫ ধরনের অ্যাপ, এখনই ডিলিট করার পরামর্শ Logo ইউটিউবে এবার শর্টস ফিচার পুরোপুরি বন্ধ করার সুযোগ Logo ‘টপ গান’-এর তৃতীয় কিস্তি নিয়ে ফিরছেন টম ক্রুজ Logo ৮টি ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৩৬ হাজার, হলফনামায় চমক টলিউড নায়িকা সায়ন্তিকার

হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে

সংগৃহীত ছবি

সারা দেশে হামে আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি দুইজনের ক্ষেত্রে হামের উপসর্গ দেখা গেলেও মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। পাশাপাশি সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৬৬ জন।

এ সময়ের মধ্যে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৩ জনে। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৯ হাজার ১৬১ জনে।

তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হামে সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৩১৮ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে ৯ হাজার ৭৭২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকায় সংক্রমণ সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬১ জনের সংক্রমণ নিশ্চিত এবং ৫০৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ঢাকায় দুইজনের মৃত্যু হয়েছে।

রাজশাহী বিভাগে ২৬১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১০০ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য বিভাগেও সংক্রমণ অব্যাহত থাকলেও তুলনামূলকভাবে সংখ্যা কম বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে!

হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে

প্রকাশিত: ০৬:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬